Wednesday, 8 November 2017

পেনিস বা পুরুষাঙ্গ বড় করতে হোমিওপ্যাথি কি আদৌ কার্যকর !

Posted By: Tips Zone - November 08, 2017

আমাদের সমাজে এমন পুরুষের সংখ্যাও কম নয় যারা বড় পুরুষাঙ্গকে গৌরবের বিষয় মনে করেন। কিন্ত একটা কথা জেনে রাখা ভালো যে সহবাসের ক্ষেত্রে লিঙ্গের সাইজ বা আকৃতি ততটা গুরুত্ব বহন করে না যদি পেনিস লম্বায় সর্বনিম্ন ৪(চার) ইঞ্চি হয়ে থাকে, অনেকে আবার তিন ইঞ্চির কথাও বলে থাকেন। আমরা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি বলে আমাদের অনেক পুরুষদের ধারনাটাই এমন যে, পুরুষাঙ্গ বড় মানে একটা গৌরবের বিষয়। কিন্তু বাস্তবে বেশি বড় পেনিস স্ত্রীর জন্য যন্ত্রণার কারণ হয়ে দাড়ায়। 

আজকাল রাস্তাঘাটের হারবাল কবিরাজ এবং ভেষজ ডাক্তারদের মত কতিপয় হোমিও ডাক্তারও পেনিস বড় করার বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে থাকে। এক্ষেত্রে তাদের উদ্দেশ্যটা পুরুপুরি বানিজ্যিক এবং এটা তাদের কোন সৎ উদ্দেশ্য বা সেবার মানসিকতা নয়। অনেকে আবার পুরুষের স্বাভাবিক পেনিস ২-৩ ইঞ্চি পর্যন্ত বাড়াতে জাদুকরী লোশন এবং মেডিসিনের বিজ্ঞাপন দিয়ে থাকে। ভালো করে জেনে রাখুন - হোমিওপ্যাথিতে এই ধরনের কোন মেডিসিন নেই।

আজকাল ফেসবুকের বিভিন্ন পেইজে এবং অনেক ওয়েব ব্লগে পেনিস বড় করার জন্য জাদুকরী তেল, মালিশ, লোশন, মেডিসিনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে কোমলমতি তরুণদের বিশেষ করে যারা নবযৌবনে পদার্পণ করেছেন এবং যৌনতা সম্পর্কে যাদের ভালো ধারণা তৈরী হয় নি তাদেরকে সুকৌশলে প্রতারিত করে থাকে হার্বাল, কবিরাজ বা ভেষজ ডাক্তার বলে পরিচয় দানকারী কিছু অসাধু ব্যক্তি। তাদের খপ্পরে পড়েছেন তো নিশ্চিত প্রতারিত হবেন।  

জেনে রাখা ভাল - পুরুষদের স্বাভাবিক পেনিস বা যৌনাঙ্গের আকার মেডিসিন, মালিশ বা অয়েটমেন্ট ব্যবহার করে বাড়ানো যায় না। কারণ আজ পর্যন্ত পেনিস বড় করার জন্য কোন মেডিসিনই তৈরী করা সম্ভব হয় নি। যদি তা থাকত তাহলে ঔষধ কোম্পানিগুলি সেগুলি অহরহ তৈরী করত আর রেজিস্টার্ড ডাক্তাররাও তা রোগীদের জন্য প্রেসক্রিপসন করতেন। কিন্তু আমরা বাস্তবে দেখি তার উল্টো। কারণ বাংলাদেশের প্রতিষ্ঠিত হার্বাল এবং আয়ুর্বেদিক  কোম্পানিগুলিও পেনিস বড় করার মত কোন ঔষধ বা মালিশ বা অয়েটমেন্ট আজ পর্যন্ত তৈরী করতে সক্ষম হয় নি অথচ তারা নিত্য নতুন ফুর্মলায় ঔষধ তৈরির জন্য প্রতিনিয়ত গবেষণা করে থাকে। তবে কিছু প্রতিষ্ঠান পেনিসের নিস্তেজ স্নায়ুতন্ত্র সতেজ করার জন্য কিছু অয়েল তৈরী করে থাকেন কিন্তু পেনিস বড় করার জন্য নয়।


আমাদের দেশের ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে লক্ষনীয় যে, ছেলেরা খুব অল্প বয়স যেমন অনেকে ৮/৯ বছর থেকেই হস্তমৈথুন করা শুরু করে। এবং এতে অভ্যস্থ হয়ে বছরের পর বছর দীর্ঘদিন যাবৎ সেটা করতে থাকে। অথচ তখন থাকে তাদের বাড়ন্ত বয়স। তাই সেই বাড়ন্ত বয়স থেকে দীর্ঘ কাল পর্যন্ত বদ-অভ্যাসের কারণে পেনিসের গ্রোথ কিছুটা বাধাগ্রস্থ হওয়াটা একেবারেই অস্বাভাবিক কিছু নয়। বাস্তবে দেখা যায়, অনেক পেসেন্টই এই অভিযোগটি ডাক্তারদের কাছে করে থাকেন যে, "তারা দীর্ঘ দিন যাবৎ হস্তমৈথুন করেছেন এবং তাদের পেনিস ছোট হয়ে গেছে" । হস্তমৈথুনজনিত বদ-অভ্যাসের কারণে পুরুষাঙ্গ ছোট হয়ে থাকলে সে অবস্থায় তার আকৃতি প্রপার হোমিও ট্রিটমেন্ট এর মাধ্যমে কিছুটা বাড়ানো যায় অন্যথায় নয়। কিন্তু সেটা নির্ভর করে হোমিও ডাক্তারের অভিজ্ঞতা এবং চিকিৎসা দক্ষতার উপর।

About Tips Zone

Organic Theme is officially developed by Templatezy Team. We published High quality Blogger Templates with Awesome Design for blogspot lovers.The very first Blogger Templates Company where you will find Responsive Design Templates.

0 comments:

Post a Comment

Copyright © 2015 Health Tips

Designed by Templatezy & Copy Blogger Themes