বিভিন্ন কারণে নারীদের যোনির বাহিরে আলসার (Vulvar ulcer) হয়ে থাকে। কারণের দিক বিবেচনা করে একে দুই ভাগে ভাগ করা যায় যথা - ০১. সেপটিক আলসার ০২. ভেনারেল আলসার । তবে আলসার যে রকমেরই হোক না কেন হোমিও এবং বায়োকেমিকের সমন্বয়ে এর চমত্কার ফলদায়ক ট্রিটমেন্ট দিয়ে থাকেন অভিজ্ঞ হোমিও ডাক্তারগণ।
সাধারণত পেরিনিয়াল টিয়ার, নানা প্রকার বিজানুর ইনফেকশন থেকে সেপটিক আলসার হতে পারে। গনোরিয়া, সিফিলিস প্রভৃতি থেকে ভেনেরাল আলসার হতে পারে। যোনির বাহিরের আলসার থেকে ধীরে ধীরে অভ্যন্তর ভাগও আক্রান্ত হতে পারে। এই জাতীয় আলসার অতি শীঘ্রই চারদিকে ছড়িয়ে পড়তে পারে এবং সমগ্র জননেদ্রিয় আক্রমন করে ভয়ানক আকার ধারণ করতে পারে। তাই এ সংক্রান্ত কোন প্রকার সন্দেহ সৃষ্টি হওয়া মাত্র অভিজ্ঞ একজন হোমিও ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।


0 comments:
Post a Comment