Wednesday, 8 November 2017

নারীদের বহিঃজননেন্দ্রিয়ে চুলকানির (Pruritus Vulvae) কারণসমূহ

Posted By: Tips Zone - November 08, 2017

দেখা যায় নারীদের শরীর দুর্বল হয়ে পড়লে যোনির বহির্ভাগে নানা প্রকার ফুসকুড়ি জন্মে এবং তাতে অতি কষ্টকর চুলকানি সৃষ্টি হয়। ইহাকে যোনির চুলকানি (Vulval Itch) বলা হয়ে থাকে। অনেক সময় এই চুলকানি অত্যন্ত বিরক্তিকর হয়ে উঠে এবং রোগিনী অস্থির হয়ে তীব্র অস্বস্থি বোধ করে থাকে। 

বিভিন্ন কারণে এই চুলকানি হতে পারে তবে ট্রাই কোমনা নামক জীবানুর ইনফেকশনের জন্যই এটি সচরাচর হতে দেখা যায়। এছাড়া গনোরিয়া, সিফিলিস জীবানুর ইনফেকশনের জন্যও হতে পারে। কখনো কখনো কনট্রাসেপটিভ (বার্থ কন্ট্রোলের) বিষয় জনিত কারণে ইহা হতে পারে। এ সকল ক্ষেত্রে যথাযথ হোমিও ট্রিটমেন্ট নিলে এই সমস্যা অচিরেই দূর হয়ে যায়।

অনেক নারীদের ক্ষেত্রে দেখা যায় অপরিষ্কার থাকার কারনে যোনিদেশে চুলকানির সৃষ্টি হয়। অনেক সময় আবার পায়ু থেকে সূতা কৃমি গমনের কারনেও হয়ে থাকে। এলার্জির জন্য ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব হেতু অথবা ডায়বেটিস বা গ্লায়কোসুরিয়ার কারনেও নারীদের বহিঃজননেন্দ্রিয়ে চুলকানির সৃষ্টি হয়ে থাকে।

About Tips Zone

Organic Theme is officially developed by Templatezy Team. We published High quality Blogger Templates with Awesome Design for blogspot lovers.The very first Blogger Templates Company where you will find Responsive Design Templates.

0 comments:

Post a Comment

Copyright © 2015 Health Tips

Designed by Templatezy & Copy Blogger Themes