
সৃষ্টির শুরু থেকে চুলের যত্নে তেলের ব্যবহার হয়ে আসছে। চুলের যত্নে তেল অনেক উপকারী। ছোট থেকে শুনে আসছি নানী-দাদীরা বলেন চুলের খাদ্য হলো তেল। চুল সুন্দর রাখতে হলে নিয়মিত চুলে তেল ব্যবহার করতে হবে। আর তেল চুলকে কোমল ও তেলতেলে রাখতে সাহায্য করে। এছাড়া তেল এক ধরনের পরিষ্কারক। চুল ও মাথার ত্বকে কিছু ময়লা থাকে সেগুলো পানিতে দ্রবীভূত হয় না কিন্তু তেলে হয়। তাই তেল মাখার পর চুলে শ্যাম্পু করলে সহজেই তা পরিষ্কার হয়ে যায়। এবং ঝলমলে চুল পাওয়া যায়। তবে তেল যে শুধু চুলকে তাজা রাখতে ব্যবহৃত হয় তা কিন্তু নয়। বিভিন্ন রকম তেলের বিভিন্ন রকম ব্যবহার ও উপকারিতা রয়েছে। প্রাচীনকাল থেকেই তেলের নানান ব্যবহার হয়ে আসছে। রূপচর্চার ক্ষেত্রে ত্বক ও চুল দুটোতেই তেল অনেক উপকারি। রূপচর্চায় বিভিন্ন ক্ষেত্রে যেমন ফেসিয়াল, ম্যাসাজ, মেনিকিউর, পেডিকিউর, স্কাল্প থেরাপি ইত্যাদি সৌন্দর্যের সব স্থানে তেল বিশেষ করে এসেন্সিয়াল অয়েল ব্যবহার হচ্ছে। তাই প্রতিদিনের জীবনযাপনে বিভিন্ন ধরনের তেলের ব্যবহার বাড়ছে। প্রচলিত নারিকেল তেল, সয়াবিন তেল, সরিষার তেলের পাশাপাশি এখন যোগ হয়েছে সূর্যমুখী তেল, তিলের তেল, নিম তেল, তিসির তেল, ভুট্টার তেল ইত্যাদি। এসব তেলের সাথে আবার ফুল, লতাপাতার মূলের রস যোগ করে সুগন্ধিযুক্ত উপকারী তেল তৈরি করা হচ্ছে। তাই আজ চলুন জেনে নেই নানা রকম তেলের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে।
নারিকেল তেল
চুলের যত্নে যুগে যুগে নারিকেল তেল অনেক উপকারি হিসেবে খ্যাত । চুলের গোড়া শক্ত করে এই তেল। এছাড়া ত্বকে মালিশ করলে ভালো উপকার পাওয়া যায়। নারিকেল তেল ত্বকে ব্লিচ ও ক্লিনজারের কাজ করে। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে ত্বকে ব্রনের সমস্যা দূর হবে এবং ব্রনের দাগ ও ক্ষত সেরে যাবে। ত্বক নমনীয় করতে নারিকেলের তেল খুব গুরুত্বপূর্ণ এবং র্যাশের সমস্যা সমাধানেও নারকেল তেল খুবই কার্যকারী। ত্বকের কালো ছোপ ছোপ দাগ থাকলে সেসব স্থানে নারিকেল তেল দিয়ে নিয়মিত ম্যাসাজ করলে দাগটি হালকা হয়ে যাবে।
কার্যকারিতা
নারিকেল তেল প্রাকৃতিক আন্ডার আই বা চোখের ক্রিমের কাজ করে। নারিকেল তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ফ্রিজে রেখে জমিয়ে প্রতিদিন রাতে শোবার আগে চোখের নিচে লাগালে কালো দাগ দূর হয়ে যাবে।
ফেটে যাওয়া ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতে নারিকেল তেল ব্যবহার করতে পারবেন।
নিয়মিত নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলে ত্বকের পানিশূন্যতা দূর হবে।
ত্বকের আর্দ্রতা রক্ষায়ও নারিকেল তেলে বেশ ভূমিকা রয়েছে।
চেহারায় বয়সের ছাপ দূর করতে নারিকেল তেলের গুন অসাধারন।

0 comments:
Post a Comment