Tuesday, 7 November 2017

তরুণদের মাঝে দিন দিন যৌন অক্ষমতা ও যৌন বিকৃতি বাড়ছে !! কিন্তু কেন ?

Posted By: Tips Zone - November 07, 2017

আজকাল ইন্টারনেটে, ফেইসবুকে নানা প্রকার অশ্লীল বা চিত্তাকর্ষক যৌন বিজ্ঞাপনের মাধ্যমে (পুরুষাঙ্গ বড় করা, মিলনে সময় বৃদ্ধি করার) লোভ দেখিয়ে মারাত্মক ক্ষতিকর ঔষধ বিক্রির মাধ্যমে কিছু প্রতারক তরুনদের যৌন বিকৃতি এবং দিন দিন যৌন ক্ষমতায় অক্ষম করে তুলছে।


মনে রাখবেন এই সকল যৌন উত্তেজক ঔষধ পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধিতে কোনো ভুমিকাই পালন করে না। কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি করে মাত্র। ..........যা আপনার মধ্যে যৌন বিকৃতি সৃষ্টি করবে এবং এক সময় আপনাকে যৌন ক্ষমতায় পুরুপুরি অক্ষম করে তুলবে।

সাবধান !!!!!! ইন্টারনেটে, ফেইসবুকে যৌন রোগের (পুরুষাঙ্গ বড় করা, মিলনে সময় বৃদ্ধি করার) নাম করে বিজ্ঞাপন দেয়া এই সকল প্রতারকদের পাল্লায় পরবেন তো ধ্বংস হয়ে যাবেন। খুব অল্প বয়সেই আপনি আপনার যৌবন হারাবেন। একটি কথা মনে রাখবেন, ন্যাচারাল পুরুষাঙ্গ কখনোই বড় করা যায় না। যারা এই সকল বিজ্ঞাপন দেয় তারা আপনার দুর্বল মানসিক অবস্থার সুযোগ নিয়ে আপনার সাথে প্রতারণা করছে মাত্র। অথচ পুরু ক্ষতিটা আপনারই হচ্ছে। তাই, যে সকল প্রতারক কমলমতি তরুনদের লোভ দেখিয়ে বিভ্রান্ত করছে এবং তাদের ক্ষতি করে যাচ্ছে তাদের থেকে সাবধান হোন ।

হারবাল, কবিরাজি, ইউনানী, ন্যাচারাল ইত্যাদির নাম দিয়ে যারাই আপনাকে যৌন উত্তেজক ঔষধ খাওয়ার কথা বলবে, মনে রাখবেন আপনি প্রতারিত হচ্ছেন। আজকাল হারবাল, কবিরাজি, ইউনানী, ন্যাচারাল এই শব্দগুলি যৌন উত্তেজক ঔষধ বিক্রি করার ক্ষেত্রে একটি ফেশন হয়ে দাড়িয়েছে। অথচ এই সকল উত্তেজক ঔষধগুলির অধিকাংশতেই মাদক মেশানো হয় যা কিছু সময়ের জন্য দ্রুত উত্তেজনার সৃষ্টি করে থাকে। কিন্তু এর সুদূর প্রসারী ফলাফল অনেক ভয়ানক। এক সময় আপনি দূরারোগ্য কিডনি এবং লিভার রোগে আক্রান্ত হবেন যা আপনার মৃত্যু ডেকে আনার জন্য যথেষ্ট।

মনে রাখবেন, যৌন শক্তি বৃদ্ধির জন্য কোনো প্রকার ঔষধ খাওয়ার প্রয়োজন নেই। একবার চিন্তা করুন, ছোট থেকে আপনি যৌবনে প্রদার্পন করলেন কোন সময় এই সকল ঔষধ খাওয়ার দরকার পড়ে নাই, আর তখন আপনার যৌন শক্তি ঠিকই ছিল, অথচ এই সকল প্রতারকদের বিজ্ঞাপন দেখেই আপনার যৌন শক্তির ঔষধ খেতে মন চাইল। কেন ?? সাবধান !!

তবে এটা ঠিক বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যাপ্ত স্বাস্থ্য সচেতনতার অভাবে মানুষের শরীরে নানা প্রকার রোগ বাসা বাধতে থাকে এবং তার সাথে সাথে মানুষের জীবনী শক্তিও কমতে থাকে যা মানুষকে যৌনতায় দুর্বল করে তুলে। কিন্তু এর জন্য যদি আপনি যৌন উত্তেজক ঔষধ খেতে থাকেন তাহলে আপনি আরো মরলেন। এটা আদৌ দরকার নেই। মনে রাখবেন যৌন শক্তিটাও আপনার শরীরেরই একটি অংশ। তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার শারীরিক ফিটনেস ঠিক আছে কিনা ? নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন কিনা ? সারাদিন কাজ করে শরীরের যে পরিমান ক্ষয় করেন সেই পরিমান শক্তি পূরণের জন্য পর্যাপ্ত সুষম খাদ্য গ্রহণ করেন কিনা ?

আপনি যদি নিয়মিত হাটেন এবং শরীরে কোনো প্রকার রোগকে বাসা বাধতে না দেন, নিয়মিত দুধ, ডিম, মধু এবং অন্যান্য পুষ্টিকর খাদ্য গ্রহণ করেন, তাহলে মনে রাখবেন আপনি কখনই যৌন দুর্বলতায় ভুগবেন না। এটা প্রমানিত সত্য এবং বাস্তব কথা।

সব শেষে একটি কথা..... যৌনতা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আপনি আপনার কাজে কর্মে মনোযোগী হন। আপনার যৌন সংক্রান্ত কোন প্রকার সমস্যা হলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। এক্ষেত্রে হোমিও হলে সবচেয়ে ভালো। কিন্তু বিজ্ঞাপন দেখে লোভে পড়ে নিজে নিজে যৌন উত্তেজক ঔষধ কিনে খেয়ে খেয়ে আপনার যৌন জীবন বিপর্যস্থ করে তুলবেন না। কারণ এইগুলি খেতে থাকলে কিডনি, লিভার ইত্যাদি বিকল হতে থাকবে এবং এক সময় তা আপনার মৃত্যু পর্যন্ত ডেকে আনবে।

About Tips Zone

Organic Theme is officially developed by Templatezy Team. We published High quality Blogger Templates with Awesome Design for blogspot lovers.The very first Blogger Templates Company where you will find Responsive Design Templates.

0 comments:

Post a Comment

Copyright © 2015 Health Tips

Designed by Templatezy & Copy Blogger Themes